Long Popup (2)
সর্বশেষ

জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব

Image 264378ProbashircityWebPopupUpdate

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সৌদির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ‘ব্লু ডিফেন্ডার ২৬’ শীর্ষক এ মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে মহড়ার সময়কাল বা সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যৌথ প্রশিক্ষণের লক্ষ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ অভিযানের সক্ষমতা আরও জোরদার করা। মহড়ায় মাঠপর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে উভয় বাহিনী উচ্চমাত্রার পেশাদারিত্ব ও যুদ্ধপ্রস্তুতির দক্ষতা প্রদর্শন করেছে। এর মাধ্যমে যৌথ অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদারে দুই পক্ষের প্রস্তুতি প্রতিফলিত হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

এ মহড়া এমন সময়ে শুরু হলো, যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও প্রসারিত হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ২৭০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরের কথা জানান।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই যৌথ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate