Long Popup (2)
সর্বশেষ

কাবা তাওয়াফ করার সময় ওমরাহ পালনকারীর মৃত্যু

Death of Umrah Performer While Circumambulating the KaabaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা শরীফে কাবা তাওয়াফ করার সময় এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ওমরাহ পালনকালে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। নিহত ব্যক্তি মালদ্বীপের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

মালদ্বীপের সংবাদমাধ্যম রাজ্জে জানায়, পবিত্র কাবা শরীফ চত্বরে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহতের নাম মোহাম্মদ ইমতিয়াজ। তার বয়স ছিল ৬২ বছর। তিনি আল-মানাসিক হজ ও ওমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। জানা গেছে, এটি ছিল তার দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তাওয়াফ চলাকালে তার হার্ট অ্যাটাক হয়। তিনি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন এবং তার বুকে একটি পেসমেকার স্থাপন করা ছিল বলেও জানা গেছে।

পবিত্র মক্কা শরীফে ইবাদতেরত অবস্থায় এ মৃত্যুর ঘটনায় মালদ্বীপে শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ সংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

সূত্র: রাজ্জে

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate