সর্বশেষ

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, গণহারে ভিসা বাতিল

Image 56065Web Popup (3)

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে মাত্র এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইকামা, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী পরিচালিত যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ১৭ হাজার ৩৬৮ প্রবাসীকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ১২ হাজার ১৯২ জনের মধ্যে ৬ হাজার ৬০৬ জন আবাসন বিধি, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এর বাইরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি প্রবেশের সময় ১ হাজার ৪৫৪ জনকে এবং দেশ ছাড়ার চেষ্টাকালে আরও ৫০ জনকে আটক করা হয়। এ ছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কাজে নিয়োগ দিয়ে সহায়তা করার অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানে ৩৩ হাজারেরও বেশি আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক আইনি প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ১৭ হাজার ৩৬৮ জনকে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে এবং বাকিদের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup