সর্বশেষ

ইতিহাস গড়তে যাচ্ছে সৌদি আরবের রেলপথ

Saudi arabia to launch hydrogen trainProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রেলপথে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। দেশটির দুই প্রধান শহর রিয়াদ ও জেদ্দাকে যুক্ত করে ৭ বিলিয়ন ডলারের একটি উচ্চগতির রেল প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এটি লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে। গত রোববার ওকাজ আরবি দৈনিকের বরাতে এই তথ্য জানা গেছে।

এই অত্যাধুনিক রেললাইনটির নাম দেওয়া হয়েছে ‘ল্যান্ড ব্রিজ’। প্রায় ১৫০০ কিলোমিটার দীর্ঘ এই পথে মরুভূমি ভেদ করে যেতে বর্তমানে গাড়িতে প্রায় ১২ ঘণ্টা লাগলেও, উচ্চগতির এই ট্রেনে সময় লাগবে মাত্র চার ঘণ্টা।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই রেল সংযোগ সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে ৫,৩০০ কিলোমিটারের রেলপথকে ৮,০০০ কিলোমিটারেরও বেশি করার লক্ষ্য রয়েছে সরকারের। এতে সৌদি আরব বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রে পরিণত হবে।

সৌদি রেলওয়ে কোম্পানি (এসএআর) জানিয়েছে, এই প্রকল্পের অধীনে মালবাহী ও যাত্রীবাহী স্টেশন তৈরি করা হবে। তারা ইতোমধ্যে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম ১৫টি নতুন ট্রেনের অর্ডার দিয়েছে। এছাড়াও, বিলাসবহুল ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেন পরিষেবাও শুরু হবে। সৌদি আরব পরিচ্ছন্ন শক্তির প্রতীক হাইড্রোজেনচালিত ট্রেন চালুর পরিকল্পনাও করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03