সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

Saudi death 20251021Web Popup (3)

উন্নত জীবনের সন্ধানে সৌদি আরব যাওয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত প্রবাসীর নাম হাসান বাবু (২১)। তিনি উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

সোমবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে হাসান বাবু সৌদি আরবে যান এবং সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ির চালক হিসেবে কাজ করতেন। বাবা জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার সময় তার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।

এদিকে, একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ শুনে শোকে মুহ্যমান পরিবার। মা ফাতেমা বেগম আহাজারি করে দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তার এক সহকর্মী চালকের মাধ্যমে দুপুরের দিকে তারা দুর্ঘটনার খবর পান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup