Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies in road accident in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মো. জিয়াউর রহমান ভুঁইয়া নামের এক বাংলাদেশি মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) মদিনা নগরীতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। জিয়াউর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালখোঁড় গ্রামের মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মদিনাতে কর্মরত ছিলেন জিয়াউর রহমান ভুঁইয়া। এদিন সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বাংলাদেশ সময় রোববার দুপুরে জিয়াউর রহমানের মৃত্যুর খবর জানতে পেরে তার পরিবার, স্বজন, এলাকাবাসী এবং মদিনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজন বিএম আহসান কলিম বলেন, পরিবারের পক্ষ থেকে জিয়াউর রহমানের মরদেহ দেশে আনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।

বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বলেন, নিহত জিয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। যতটুকু জানতে পেরেছি, তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের লোকজন কাজ করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate