সর্বশেষ

সৌদিতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর রৌপ্য অর্জন

সৌদিতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর রৌপ্য অর্জনWeb Popup (3)

সৌদি আরবে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর দল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

গ্রুপ ভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচজন সদস্য অংশগ্রহণ করেন। পবিত্র কুরআনের ‘১০ পারা’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩ পারা’ গ্রুপে মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করে।

পরবর্তীতে, মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। নিজ নিজ ধর্মীয় অনুশাসনকে আত্মস্থ করে দেশের জন্য কাজ করতে প্রতিটি নৌ সদস্য বদ্ধপরিকর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup