Opens in a new tab
সর্বশেষ

ওমানে শিয়া মসজিদে হামলায় নিহত বেড়ে ৯

ওমানে শিয়া মসজিদে হামলায় নিহত বেড়ে ৯Web Popup (3)

ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। বন্দুক হামলায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৮ জন।

তবে মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল। এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ এ হামলার জবাব দিয়েছে। শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে।

এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

তবে, পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।

 

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup