Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ওমানে প্রবাসী কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি

Oman pobashiWeb Popup (3)

ওমানে প্রবাসী কর্মী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের পহেলা জানুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে সবচেয়ে বড় সুবিধা হলো, কোনো কর্মী কাজে যোগ দেওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে নিয়োগদাতা পুরো টাকা ফেরত চাইতে পারবেন। চাইলে এজেন্সির কাছ থেকে বদলি কর্মীও নিতে পারবেন। 

গৃহকর্মীদের ক্ষেত্রে আংশিক টাকা ফেরতের এই সুবিধা মিলবে দুই বছর পর্যন্ত। এছাড়া এখন থেকে কর্মী নিয়োগ চুক্তিতে বীমা বাধ্যতামূলক করা হয়েছে। কর্মীর মৃত্যু, শারীরিক অক্ষমতা বা কোনো কারণ ছাড়া কাজ করতে না চাইলে এই বীমা সুবিধা পাওয়া যাবে। নিয়োগদাতা ও রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ওমানের শ্রম মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি এজেন্সি মালিকদের সঙ্গে বৈঠকও করেছে মন্ত্রণালয়।

রিক্রুটিং এজেন্সিগুলোর জন্যও নিয়মে কড়াকড়ি আনা হয়েছে। চুক্তি সই হওয়ার ৪৫ দিনের মধ্যেই কর্মীদের ওমানে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ে ৫ হাজার রিয়াল জামানত রাখতে হবে এবং ৩০০ রিয়াল ফি দিয়ে লাইসেন্স নিতে হবে। এছাড়া এজেন্সির মালিককে অবশ্যই ওমানি নাগরিক হতে হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)