Opens in a new tab
সর্বশেষ

সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা

Saudi alatWeb Popup (3)

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেটে সম্ভাব্য বিপদের আশঙ্কায় আকস্মিক জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে পরপর দুটি বার্তা পাঠালে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী ধরনের বিপদ তৈরি হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শারুরাহর বাসিন্দাদের সতর্ক করতে এই বার্তাগুলো পাঠানো হয়েছিল। তবে কিছুক্ষণ পরই আরেকটি বার্তার মাধ্যমে বিপদের আশঙ্কা সম্পূর্ণ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি ঘটনাস্থলে ভিড় করা বা ছবি তোলা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।

হঠাৎ করে কেন এই জরুরি সতর্কতা জারি করা হলো, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। শারুরাহতে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সুনির্দিষ্ট হুমকি ছিল কি না, তা নিয়ে প্রশাসন নীরব। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন সতর্কবার্তা নতুন করে শঙ্কা বাড়িয়েছে। এই সতর্কবার্তার সঙ্গে হুথিদের কোনো হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)