Long Popup (2)
সর্বশেষ

ওমানে প্রবাসীদের ভিসা বাতিলের হিড়িক

Oman visa cancelProbashircityWebPopupUpdate

ওমানে মাত্র ৬ মাসে ১১ হাজার ১৭২ জন প্রবাসী কর্মীকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে ২ হাজার ৯৪৪ জন কর্মীকে নিজ দেশে ডিপোর্ট করেছে ওমান সরকার। চলতি ২০২৬ সালের প্রথমার্ধে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে মোট ৬ হাজার ৭০৭টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযানগুলোর মাধ্যমে দেখা গেছে, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইন মেনে চলার হার প্রায় ৬৯ দশমিক ৫ শতাংশ। তবে যারা আইন অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ ও বিধিমালা বাস্তবায়নের অংশ হিসেবে ৪ হাজার ৬৮০টি মামলা পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আপস-মীমাংসা সংক্রান্ত সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে ২৭২টি কর্মসংস্থানের সুযোগও নথিভুক্ত করেছে মন্ত্রণালয়।

HPV0z81bcAAsheo

শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বেসরকারি খাতে কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার হার বৃদ্ধির লক্ষ্যেই এই ধারাবাহিক তদারকি চালানো হচ্ছে। এর পাশাপাশি প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের সুরক্ষায়ও কঠোর সতর্কতা জারি করেছে ওমান সরকার। আগস্টের শেষ পর্যন্ত নির্মাণাধীন প্রকল্পসহ তীব্র তাপমাত্রার জায়গাগুলোতে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ বন্ধ রাখার নীতি বাধ্যতামূলকভাবে মেনে চলতে সব নিয়োগকর্তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate