Long Popup (2)
সর্বশেষ

ওমানে গাড়ি উল্টে নিহত ১, আহত ৪

64776cee b283 41fe 9f42 bc84450d738dProbashircityWebPopupUpdate

ওমানের সুলতান সাঈদ বিন তৈমুর সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে এক ওমানি নাগরিক নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, দ্রুতগামী যানটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে পড়ে এবং উল্টে যায়। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে রয়্যাল ওমান পুলিশের এভিয়েশন শাখার একটি বিশেষ হেলিকপ্টারে করে নিহত ওই নাগরিকের মরদেহ হাইমা হাসপাতাল থেকে বিদবিদ এলাকায় স্থানান্তর করা হয়।

অন্যদিকে, আহত চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। উন্নত ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আহতদের দ্রুত নিজুয়া হাসপাতাল এবং খৌলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate