সর্বশেষ

ওমানের সড়কে মৃত্যুর মিছিল, প্রাণ গেল আরেক বাংলাদেশির

24847c04 a3e7 44ac aaee b3dff38e1236Probashir city Popup 19 03

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেখ মুহাম্মদ কামরুল (৩৭) নামে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশে পরিবারের সাথে চার মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার ওমানে ফেরার মাত্র ছয় দিনের মাথায় মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি। তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং ওমানের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা শেখ মুহাম্মদ কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রবাস জীবনে পাড়ি জমান। তিনি ওমানের নতুন সিলাল মার্কেটে ব্যবসা করতেন।

6abbf371 a58c 42bd 8523 2e44caad83af

জানা যায়, গত বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হন। পথে একজন তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি) এর সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল প্রাণ হারান।

Da33f021 26e5 4370 8741 63ebcf95978c

দুর্ঘটনায় গুরুতর আহত তানজানিয়ান চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

কামরুলের সাথে থাকা তার সঙ্গীরা জানান, তারা মোট পাঁচজন কোরবানির ঈদ শেষে চার মাস দেশে ছুটি কাটিয়ে গত শুক্রবার একসাথে ওমানে ফিরে আসেন। কামরুলের মরদেহ বর্তমানে রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন।

মৃত্যুকালে কামরুল ৪ বছর বয়সী এবং ৫ মাস বয়সী দুটি শিশু পুত্র রেখে গেছেন। তার বাবাও জীবিত নেই। কামরুলের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03