Long Popup (2)
সর্বশেষ

ওমানে প্রকাশ্যে অশ্লীল ভিডিও বানিয়ে প্রবাসী গ্রেপ্তার

Expatriate arrested in oman for making pornographic videos in publicProbashircityWebPopupUpdate

ওমান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক এশীয় প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও প্রকাশের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে রবিবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দিয়েছেন যা শালীনতা ও নৈতিকতার পরিপন্থী। ঘটনাটি দেশটির সাইবারক্রাইম আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

আরওপি জানিয়েছে, অভিযুক্ত প্রবাসীকে আটক করার পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে তথ্যপ্রযুক্তি অপরাধ হিসেবে গণ্য করে আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, সামাজিক মূল্যবোধ ও জনশৃঙ্খলা বিনষ্ট করে এমন যেকোনো আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। জনস্বার্থ ও নৈতিকতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতি অনুসরণ করছে তারা।

এ ঘটনার মাধ্যমে কর্তৃপক্ষ আবারও সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক, অশ্লীল বা বেআইনি কন্টেন্ট প্রকাশের পরিণতি মারাত্মক হতে পারে এবং প্রবাসীদের এসব আইন মেনে চলা জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate