সর্বশেষ

প্রবাসীদের বেতন না দিলে নিয়োগকর্তাদের কঠোর শাস্তির ঘোষণা

Labour 2023010Web Popup (3)

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের অবহেলা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সংশোধিত কর্মসংস্থান আইনের আওতায় যারা প্রবাসীদের নিয়মিত বেতন দেবেন না, মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখবেন বা অবৈধভাবে শোষণ করবেন—তাদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও সরকারি সেবা স্থগিতের মতো শাস্তি কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি অবহেলাকারী নিয়োগকর্তাকে সর্বনিম্ন ৫০ হাজার রুপি জরিমানা করা হবে। অপরাধের পুনরাবৃত্তি হলে এই অঙ্ক বেড়ে সর্বোচ্চ ১ লাখ রুপি পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, একাধিকবার আইন লঙ্ঘনের ঘটনায় নির্দিষ্ট সময়ের জন্য তাদের সরকারি পরিষেবা বন্ধ থাকবে এবং নাম-পরিচয় প্রকাশ্যে জানিয়ে দেওয়া হবে। এ ব্যবস্থা ইতোমধ্যেই এক্সপ্যাট পোর্টালের মাধ্যমে কার্যকর হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশটিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ বর্তমান প্রশাসনের বড় লক্ষ্য। আগামী তিন বছরের মধ্যে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের তথ্য সংগ্রহ, অবৈধ প্রবাসী শনাক্তকরণ ও নিয়ম মেনে চলতে সহায়তার জন্য ব্যাপক প্রচারণা চলছে।

প্রবাসীরা অভিযোগ করে বলেন, অনেক সময় আইন প্রবাসীদের বিরুদ্ধে প্রয়োগ হয়, অথচ প্রকৃত অপরাধী নিয়োগকর্তারা পার পেয়ে যান। এজেন্সির নামে কাগজপত্র থাকলেও অন্য জায়গায় কাজ করতে গেলে জটিলতা তৈরি হয়। অনিয়মের অভিযোগে অনেক শ্রমিককে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের দাবি, বৈষম্যমূলক আইন ও অনিয়ম বন্ধ করতে পারলেই প্রকৃত সুরক্ষা নিশ্চিত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup