সর্বশেষ

ওমানে বিয়ে, স্বামীর কাছে কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রবাসী নারীর

Young woman in oman goes on hunger strike demanding love and wife, flees after misdeeds are exposedWeb Popup (3)

ওমান প্রবাসী সীমা খানম নামে এক নারী শ্রমিক স্বামীর কাছে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। শনিবার (১৬ আগস্ট) ঢাকায় রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।

Oman probashi owman

সংবাদ সম্মেলনে সীমা জানান, প্রবাস জীবনে তার পরিচয় হয় ভোলার সাগর হোসেন শিহাবের সঙ্গে। পরবর্তীতে তারা ওমানে বিয়ে করেন এবং দেশে ফিরে কাজী ডেকে আবার বিয়ে সম্পন্ন করেন। বিয়ের নথি সংবাদ সম্মেলনে তুলে ধরে তিনি বলেন, বিয়ের পর স্বামী তার কাছ থেকে প্রথমে নগদ ৪ লাখ টাকা এবং পরে একাধিক বিকাশ নম্বরে প্রায় ১৫ লাখ টাকা নেন। এর মধ্যে সাগরের বাবাও বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করেন বলে অভিযোগ করেন তিনি।

সীমা দাবি করেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ভোলায় শ্বশুরবাড়িতে গিয়ে অর্থ ফেরত চাইলে স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা করেও সমাধান পাননি। এ কারণে তিনি সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোলার সাংবাদিক ইব্রাহিম আক্তার আকাশ তার স্বামীর সঙ্গে যোগাযোগ করে কিছু ব্যক্তিগত ছবি পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন এবং চাঁদা না দিলে নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেন।

অন্যদিকে অভিযুক্ত সাংবাদিক ইব্রাহিম আকাশ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সীমার কাছে কোনো অর্থ চাননি। বরং ওই নারী তাকে গালিগালাজ করেছেন এবং অন্য গণমাধ্যমের প্রতিবেদনগুলোকেই এখন তার বিরুদ্ধে ব্যবহার করছেন। তিনি দাবি করেন, সীমা ইচ্ছাকৃতভাবে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সীমা খানম স্বামীর কাছে পাওনা অর্থ ফেরত এবং সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উচ্চ পর্যায় ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup