Opens in a new tab
সর্বশেষ

কুয়েতে খাবার চুরি করায় বাংলাদেশিকে ৩ বছরের জেল

148944Web Popup (3)

কুয়েতে সমবায় সমিতির খাদ্যপণ্য চুরির দায়ে এক বাংলাদেশিসহ চার প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ফৌজদারি আদালত। সাজাপ্রাপ্ত অন্য তিনজনের একজন মিসরীয় এবং দুজন ভারতীয়। জেল খাটার পর চারজনকেই কুয়েত থেকে বহিষ্কার করা হবে। একই মামলায় সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপককে ৩ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

জাহরা গভর্নরেটের একটি সমবায় সমিতিতে এই ঘটনা ঘটে। বিচারক নাসের আল-বাদেরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। সমিতির শেয়ারহোল্ডারদের না জানিয়ে খাদ্যপণ্য আত্মসাতের সঙ্গে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে আদালত জানায়।

মামলার বিবরণ অনুযায়ী, প্রতিটি বিক্রির সময় পণ্য থেকে ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম করে কেটে রাখা হতো। এভাবে শেয়ারহোল্ডারদের অজান্তে পণ্যের একটি অংশ সরিয়ে ফেলা হতো। একজন কুয়েতি নাগরিকের অভিযোগের পর বিষয়টি প্রকাশ পায়। এরপর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে কারসাজির প্রমাণ পায় এবং জড়িতদের বিরুদ্ধে মামলা করে। শেষে আদালত এই রায় দেন।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup