Long Popup (2)
সর্বশেষ

পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া : পুতিন

Russia ready to help iran with nuclear technology putinProbashircityWebPopupUpdate

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়, তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং এই উদ্দেশ্যে ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এখন পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়—এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) খুঁজে পায়নি। বরং দেশটিতে এ বিষয়ে ধর্মীয় নিষেধাজ্ঞা বা ফতোয়া রয়েছে, যা ইঙ্গিত করে—তাদের লক্ষ্য শান্তিপূর্ণ প্রয়োগেই সীমাবদ্ধ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “রাশিয়া বরাবরই পরমাণু অস্ত্র বিস্তারের বিরোধী এবং আমরা চাই, বিশ্বের প্রতিটি দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারুক। এ জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী।”

ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে পুতিনের এই মন্তব্য কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। দু’দেশের সংঘাতে ইতোমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় রাশিয়ার এমন অবস্থান ইরানের জন্য কৌশলগতভাবে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।

বিশেষ করে, পশ্চিমা বিশ্বের চাপের মুখে পুতিনের এই মন্তব্য ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সুবিধা এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ইরান তার পরমাণু কর্মসূচিকে বৈধ ও শান্তিপূর্ণ দাবি করার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাস পাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate