সর্বশেষ

মধ্যপ্রাচ্যের যে দেশে নাগরিকের চেয়ে প্রবাসী বেশি

Which middle eastern country has more expatriates than citizensProbashir city Popup 19 03

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কুয়েতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ। এর মধ্যে কুয়েতি নাগরিক আছেন ১৫ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন, অর্থাৎ মোট জনসংখ্যার ৩১ শতাংশ। বাকিরা সবাই বিদেশি প্রবাসী – সংখ্যায় প্রায় ৩৪ লাখ ১৯ হাজার ৮৪৩ জন।

পুরুষ ও নারীদের হিসাবে দেখা যায়, কুয়েতি পুরুষ আছেন ৭ লাখ ৭৩ হাজার, আর কুয়েতি নারী ৭ লাখ ৯৫ হাজারের মতো। প্রবাসীদের মধ্যে পুরুষ সংখ্যা ২২ লাখ ৬০ হাজার, আর নারী প্রায় ১১ লাখ ৬০ হাজার। দৈনিক আল-সেয়াসা র প্রতিবেদন অনুসারে, চাকরির দিক থেকে, সরকারি দপ্তরে কাজ করা ৭৮শতাংশ মানুষ কুয়েতি এবং মাত্র ২২শতাংশ প্রবাসী। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে ৯৬শতাংশই প্রবাসী এবং মাত্র ৪শতাংশ কুয়েতি কাজ করেন।

মোট প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৫ লাখ ৬০ হাজার, আর কুয়েতি কর্মী আছেন ৫ লাখ ৪০ হাজার। গৃহকর্মীর সংখ্যা প্রায় ৭ লাখ ৮১ হাজার। পরিসংখ্যানে দেখা গেছে, কুয়েতি পরিবারে গড়ে ৭ জন সদস্য থাকে, যেখানে প্রবাসী পরিবারে গড়ে মাত্র ২ জন সদস্য।

জন্মহারের দিক থেকেও পার্থক্য রয়েছে – প্রতি হাজার জনে কুয়েতিদের জন্মহার ২১ জন, প্রবাসীদের ক্ষেত্রে ৪ জন। প্রবাসী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন ভারতীয়রা। এরপর রয়েছে মিশরীয়, বাংলাদেশি, ফিলিপিনো, সিরিয়ান, শ্রীলঙ্কান, সৌদি, নেপালি, পাকিস্তানি ও জর্ডানের নাগরিকেরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03