সর্বশেষ

কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব

কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসবProbashir city Popup 19 03

কাতারে আগামী জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব-২০২৫। কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

দোহায় বাংলাদেশ দূতাবাস ও সুক ওয়াকিফ কাতার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সুক ওয়াকিফ প্রাঙ্গণে এর আয়োজন করা হবে। জুন বা জুলাইয়ে সুবিধাজনক সময়ে ৭ দিনব্যাপী এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে দোহা বাংলাদেশ দূতাবাসের।

মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম ছাড়াও সব আমজাত পণ্য আচার, জুস, আইসক্রিম এবং অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রি করা হবে।

উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সব ব্যবসায়ীকে জরুরি ভিত্তিতে দোহা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন।

যোগাযোগ- আব্দুল্লাহ্ আল রাজী প্রথম সচিব দোহা বাংলাদেশ দূতাবাস +974-55175219। প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দিন +974-33540281।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03