Long Popup (2)
সর্বশেষ

নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতে

নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতেProbashircityWebPopupUpdate

নববর্ষ উদযাপনে সংযুক্ত আরব আমিরাত এবার আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনী। রাজধানী আবুধাবির শেখ জায়েদ ফেস্টিভ্যালে ৫০ মিনিট ব্যাপী এই মনোমুগ্ধকর শোতে ছয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছে দেশটি।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হবে ৬,০০০ ড্রোনের মাধ্যমে এক অভিনব আকাশ আলোকিতকরণ। এই ড্রোনগুলো ২০ মিনিট ধরে আকাশজুড়ে প্রদর্শনী করবে, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় বায়বীয় চিত্র তৈরি করবে।

এর পাশাপাশি, প্রথমবারের মতো “হ্যাপি নিউ ইয়ার” লেখা সবচেয়ে বড় এরিয়াল ডিসপ্লে এবং সুরেলা মিউজিক শো’র সঙ্গে সমন্বিত ৩,০০০ ড্রোনের একটি বিশেষ প্রদর্শনীও থাকবে।

এর আগে, গত বছর ৪০ মিনিটের আতশবাজির প্রদর্শনীতে আমিরাত তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিল। কিন্তু এবারের লক্ষ্য আরও উচ্চাকাঙ্ক্ষী—৫৩ মিনিটেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় ভেন্যুতে পরিমাণ, নকশা এবং সময়ের দিক থেকে সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শন করা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate