Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়া ভিসার আপডেট জানালেন প্রতিমন্ত্রী নুর

Malaysia visaCity

মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রম বাজার বন্ধই থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘সিন্ডিকেট’ বা ‘ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম’ যাই হোক না কেন, মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রম বাজার বন্ধই থাকবে। তবে তাদের সঙ্গে এখনও কথা চলছে।’’

বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওকাপ আয়োজিত অভিবাসী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা ও সফরও হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হয়নি।

তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ১০টি শর্ত দেয়। এসব শর্ত পূরণ করে তালিকা তৈরি করলে পাঁচ থেকে সাতটি রিক্রুটিং এজেন্সি ছাড়া আর কেউ যোগ্যতা অর্জন করতে পারত না। সে সময় অন্তর্বর্তী সরকার ছয়টি শর্ত মানার প্রস্তাব দিয়ে চিঠিপত্র ও তৎপরতা চালায়। প্রতিমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত ছয় ও সাত শর্ত মিলিয়ে যোগ্য বিবেচনায় ২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate