
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ১৬ কোটি টাকা ফ্রিজ
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানার নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের

ভারতের ভেতর দিয়ে ভুটান-নেপালে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ
ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। এর ফলে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ আপাতত বাতিল হলো। গতকাল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ

অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা, সেন্ট মার্টিনে ট্রলারসহ ২১৪ রোহিঙ্গা আটক
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’–এর সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে মাছ ধরার ট্রলারে করে

সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখ হাবিবুর রহমান হাবিব (৪২) নামক এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘারুয়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়ে। এ খবর জানার পর তার বাড়িতে চলছে শোকের মাতম। জানা যায়, হাবিবের এক

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তায় জোর
দেশে বিমানবন্দরের পরিধি যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তাব্যবস্থাও আছে ঝুঁকিতে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই হ-য-ব-র-ল অবস্থা। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সবকটি বিমানবন্দরে দেখা দিয়েছে নিরাপত্তার ঘাটতি। এ পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার উন্নতির জন্য তোড়জোড় শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ ফোর্স গঠন করতে

জামিনে বেরিয়ে খেলেন বেধড়ক পিটুনি, আবারও গ্রেপ্তার সাবেক এমপি আজিজ
জামিনে মুক্ত হয়ে জেলগেটে স্থানীয় জনতার হাতে হাতে বেধড়ক পিটুনি খাওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তাড়াশ থানার ওসি মো.

১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা
১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি কেঁদে ফেলেন। বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার ভাবনা যেভাবে এলো
আশির দশকে এ দেশের পোশাকশিল্পের যাত্রার শুরুতে উদ্যোক্তাদের মধ্যে প্রথম বিদেশি বিনিয়োগকারী দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে আজ বুধবার সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দিয়েছে বাংলাদেশ। ৪৫ বছর ধরে বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। কিহাক

ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রের বরাতে বুধবার (৯ এপ্রিল) বিবিসি বাংলা এ তথ্য জানায়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। ঈদের দিন একটু ‘ট্রায়াল’ দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে মুহূর্তে

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (০৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়। কুয়ালালামপুর






