
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। অতীতের সব অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভ্যাল হলে শ্বেতপত্র

এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানায় মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। এছাড়া একই সময়ের মধ্যে হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৭৬৫ মুসলিম। ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে এসব মুসল্লি রওজাতে আসেন।

বিষের বোতল হাতে প্রেমিকার বাড়িতে অনশনে প্রবাসী যুবক
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে অনশন করেছেন প্রবাসী এক যুবক। শুক্রবার (১৭ জানুয়ারি) বরিশালের আগৈলঝাড়ায় বড় বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। উৎসুক জনতা যুবককে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাশাইল গ্রামের বিভেক ঢালীর ছেলে মরিশাস প্রবাসী

বিজিবির কাছে ক্ষমা চেয়ে সীমান্ত ত্যাগ করলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় ভারতীয়রা অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কাটার চেষ্টা চালায়। এ সময় সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয় জনসাধারণ তাদের প্রতিহত করে। এ ঘটনার জেরে দুই দেশের সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন আহত হন। শনিবার (১৮ জানুয়ারি)

মক্কায় প্রতারণার অভিযোগে ১০ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের মক্কায় নকল সোনার বার দিয়ে প্রতারণার অভিযোগে ১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই পাকিস্তানের নাগরিক। এ বিষয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই চক্রটি প্রথমে আসল সোনার বার দেখিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত। পরে বড় অঙ্কের অর্থের বিনিময়ে

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় উভয় দেশের নাগরিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের মতে, শনিবার সকালে

দুবাইয়ে বোরকা পরায় হয়রানির শিকার নারী
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় বোরকা পরা এক নারীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করার ঘটনায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং সাংস্কৃতিক মূল্যবোধের বিষয়ে ক্ষোভ উত্থাপন করেছে। ভিডিওতে দেখা যায়, এক নারী রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন। পেছন থেকে হাসির

পণ্যবাহী কার্গো আটকে রেখেছে আরাকান আর্মি
মিয়ানমারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী দুটি কার্গো বোট আটক করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই দিন পার হলেও এখনো ছাড়েনি বোটগুলো। এসব কার্গো বোটে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে

এবার নিজের গদি বাঁচাতে মরিয়া নরেন্দ্র মোদী!
বাংলাদেশ-ভারত সীমান্তে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে উদ্ভূত উত্তেজনা এখনো কাটেনি। এর মধ্যেই লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়েছে। ভারতীয় কূটনীতিতে একের পর এক সংকটের যোগ হওয়া সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে, পাকিস্তান থেকে পণ্য আমদানির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে





