সর্বশেষ

জামিন পেলেন অভিনেত্রী, তবে থাকতে হবে জেলেই

Actress gets bail, but will have to stay in jailWeb Popup (3)

দুবাই থেকে ভারতে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী রান্যা রাও অবশেষে জামিন পেলেন। ভারতের অর্থনৈতিক অপরাধ সংশ্লিষ্ট বিশেষ আদালত দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করে। তবে জামিন সত্ত্বেও এখনই কারামুক্তি মিলছে না এ অভিনেত্রীর। সূত্র: এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রান্যার বিরুদ্ধে ‘বৈদেশিক মুদ্রা সংরক্ষণ’ ও ‘চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ’ আইনে আলাদা একটি মামলা চলমান রয়েছে। এই মামলায় এখনো জামিন না পাওয়ায় তাকে জেলেই থাকতে হচ্ছে। ফলে প্রথম মামলায় জামিন মিললেও দ্বিতীয় মামলার কারণে মুক্তি মিলছে না।

আদালতের আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে জামিনে মুক্ত হলেও রান্যা রাও দেশত্যাগ করতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া ভারতের সীমান্ত অতিক্রম করা তার জন্য নিষিদ্ধ থাকবে।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রান্যাকে গ্রেপ্তার করে ভারতীয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ রুপি নগদ অর্থ এবং ২ কোটিরও বেশি টাকার সোনা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ ও সোনার বৈধ উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি রান্যা।

দুবাইয়ের শুল্ক দপ্তরের সূত্র জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে রান্যা দুবাই থেকে সোনা ক্রয় করেন এবং জানান, সেগুলো নিয়ে তিনি জেনেভা যাবেন। কিন্তু তদন্তে উঠে এসেছে, সেই সোনা তিনি জেনেভায় না গিয়ে ভারতে নিয়ে এসেছেন। ২০১৪ সালে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন রান্যা রাও এবং পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেন তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup