
৪,৩৪১ জন হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে তাঁদের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে হাজিদের ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ধর্মবিষয়ক

শরীয়তপুরে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ
শরীয়তপুরে দিনের আলোয় প্রকাশ্য সড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও দলটির কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। হঠাৎ করে মহাসড়কে নিষিদ্ধ এই সংগঠনের শতাধিক নেতাকর্মী

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ
বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে মাথাচাড়া দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের (জানুয়ারি-ফেব্রুয়ারি) তুলনায় গত আগস্ট মাসে এ অঞ্চল থেকে তেল রপ্তানি প্রায় ৩৯ শতাংশ কমে গেছে। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি

দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তরুণ প্রবাসী শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দী হয়ে অবশেষে দেশে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে তাঁর নিথর দেহ পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। ভাগ্য বদলের বুকভরা

সৌদি থেকে বিতাড়িত হলেন ১২ হাজার প্রবাসী
সৌদি আরবে গেলো এক সপ্তাহে আরও ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে সৌদি

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা
ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি ডাকবাংলো বা সার্কিট হাউসের চত্বরে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি এবং বিরক্তি উৎপাদনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৮৫ ও ২৯২ ধারায় অভিযুক্ত ওই নেতার নাম হাজী মোহাম্মদ উসমান।

ভারতে নবরাত্রির উৎসবে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ
ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠিতব্য নবরাত্রি উৎসবের ঐতিহ্যবাহী গারবা ও ডান্ডিয়া আয়োজনে মুসলিমদের প্রবেশে বাধা দেওয়ার আহ্বান জানিয়েছে কট্টরপন্থি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ওই আয়োজনে যাতে কোনোভাবেই মুসলিম ধর্মাবলম্বীরা প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে আয়োজকদের প্রতি বিশেষ নির্দেশনামূলক প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া

দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই দাম

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড প্রদর্শন করেছেন ছাত্রদলের এক নেতা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি চট্টগ্রামের মিরসরাই এলাকায় প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকে (ডিভাইডার) বসে তিনি এই লাল কার্ড দেখান। জাতীয় সংসদের

আমিরাতে এসি মেরামত করতে গিয়ে প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশীদ (৩৭) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। মর্মান্তিক এই দুর্ঘটনার পাঁচ দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে কফিনবন্দি অবস্থায় তাঁর মরদেহ দেশে





