ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে কতটা ভয়াবহ হতে পারে, তা মর্মান্তিকভাবে টের পেয়েছেন চীনের এক দম্পতি। শীতের রাতে স্ত্রীকে একটু উষ্ণতা দিতে ভালোবেসে জড়িয়ে ধরেছিলেন স্বামী। আর তাতেই ঘটে বিপত্তি। স্বামীর ওই মৃদু আলিঙ্গনেই স্ত্রীর বুকের পাঁচটি পাঁজর ভেঙে যায় এবং আরেকটিতে ফাটল ধরে।
ঘটনার পরপরই তীব্র যন্ত্রণায় ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সারা রাত কষ্ট সহ্য করে সকালে হাসপাতালে গেলে সিটি স্ক্যানে পাঁজর ভাঙার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, ওই নারী মারাত্মক ‘অস্টিওপোরোসিস’ বা হাড়ক্ষয় রোগে ভুগছিলেন। মাত্র ৪৫ থেকে ৫০ কেজি ওজনের ওই নারী অতিরিক্ত ডায়েট করতেন, প্রায়ই রাতের খাবার বাদ দিতেন এবং রোদে একেবারেই যেতেন না। অস্বাস্থ্যকর এই জীবনযাপনের কারণেই তার হাড় এতটা ভঙ্গুর হয়ে পড়েছিল।
উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, কম বয়সে কেবল জড়িয়ে ধরার কারণে পাঁজর ভাঙার ঘটনা অত্যন্ত বিরল। তবে সৌভাগ্যবশত ভাঙা হাড়গুলো ফুসফুসে কোনো আঘাত করেনি। তাই কোনো অস্ত্রোপচার ছাড়াই ওষুধ ও পূর্ণ বিশ্রামের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা এ ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে পুষ্টিকর খাবার খাওয়া ও নিয়মিত গায়ে রোদ লাগানোর পরামর্শ দিয়েছেন।
আরও
A man in Jiangsu went in for a “passionate hug”—and his wife dropped to the ground in pain. A CT scan later revealed five fractured ribs and one cracked rib. https://t.co/X2V7YKUppL
— Shanghai Daily (@shanghaidaily) October 19, 2026










