
মালয়েশিয়াজুড়ে অভিযানে আটক ৪৫০ বাংলাদেশি
মালয়েশিয়াজুড়ে অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে অন্তত ৪৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। গ্রেপ্তার এড়াতে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, এমনকি কাদামাখা জলাভূমিতেও ঝাঁপ দেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসন সংক্রান্ত অপরাধে মোট ১ হাজার ২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে

দূতাবাস থেকে অসুস্থ প্রবাসী কর্মী পেলেন বিমানের টিকেট
মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানকে দেশে ফেরার জন্য হাইকমিশনের পক্ষ থেকে একটি বিমান টিকেট দেওয়া হয়েছে। হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এসময় উপস্থিত ছিলেন। গতকাল বুধবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ তাকে টিকেট হস্তান্তর করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে ৫ জন নিহত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজ্যের উত্তরকাশীর নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যাত্রী বোঝাই হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতরভাবে

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তার দায়ে সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশি কর্মীকে অবৈধভাবে ব্যবসা পরিচালনায় সহায়তা করার দায়ে এক সৌদি নারীকে দেশটির আদালত শাস্তি দিয়েছেন। একইসঙ্গে ওই দুই বাংলাদেশি কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের আর কখনো সৌদি আরবে কাজের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো

হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। আবদুল হামিদ রাত ১১টার দিকে বিমানবন্দরে যান এবং ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে দেশ ছাড়েন। তার বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হামলা ও সহিংসতার

গ্রাম ছেড়ে পালাচ্ছেন ভারতীয়রা
কাশ্মীরে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনার রূপ নিয়েছে, যার ফলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছাকাছি অবস্থিত সালামাবাদ গ্রামে প্রচণ্ড গোলাবর্ষণের কারণে গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়েছে। গোলাবর্ষণে আহত অনেক বাসিন্দাকে বারামুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পারস্য উপসাগরের নাম পরিবর্তন করতে চান ট্রাম্প!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংলগ্ন পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন বলে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি এই ঘোষণা দিতে পারেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি পারস্য উপসাগরকে যুক্তরাষ্ট্র কীভাবে উল্লেখ করবে, সে বিষয়ে

ওমানি মুদ্রার আজকের রেট (০৮ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ভারত-পাকিস্তান সংঘাত, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ভারতের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় স্থানীয় থানা পুলিশ, ডিবি ও বিট পুলিশ কর্মকর্তাদের সক্রিয় করা হয়েছে। সীমান্তবর্তী চৌকি ও প্রবেশপথগুলোতেও

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত
ভারত জানিয়েছে, বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তান সীমান্তে তাদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনারা গোলাগুলি চালিয়েছে, যাতে তাদের এক সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর জানিয়েছে, তাদের ল্যান্স নায়েক দিনেশ কুমার পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, তারা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানায় এবং ভুক্তভোগীদের






