সর্বশেষ

হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে সৌদিতে দুই প্রবাসী গ্রেফতার

Two expatriates arrested in saudi arabia for fake hajj advertisementProbashir city Popup 19 03

সৌদি আরবে হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং জাল কোরবানির কুপন উদ্ধার করা হয়েছে।

রবিবার (১ জুন) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, হজযাত্রীদের প্রতারণার উদ্দেশ্যে এসব ব্যক্তি জাল কুপন বিক্রি করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগ।

মক্কা অঞ্চলের প্রসিকিউশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, অভিযুক্তদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। আদালতের রায়ে তাদের কারাদণ্ড, অর্থদণ্ড ও প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করা হতে পারে।

হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, হজযাত্রীদের অধিকার রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের প্রতারণা বা শোষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ।

সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, সরকার অনুমোদিত নির্দেশনা মেনেই হজ সংক্রান্ত যেকোনো লেনদেন বা বিজ্ঞাপন অনুসরণ করা উচিত। উল্লেখ্য, মে মাসের শুরুতেও অনলাইনে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচারের অভিযোগে এক ইন্দোনেশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03