
প্রবাসী হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
সিলেটের গোয়াইনঘাটে প্রবাসী তেরা মিয়া হত্যা মামলায় দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষণা করেছে আদালত। সোমবার (১৯ মে) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক ঝলক রায় এই রায় ঘোষণা করেন। রায়ে তিন সহোদরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা,

বাংলাদেশকে স্তব্ধ করে আরব আমিরাতের স্মরণীয় জয়
ঢাকা সফরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০৫ রানের রেকর্ড পুঁজি গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা। ম্যাচের নায়ক ছিলেন দলের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম, যিনি খেলেন ৪২ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। এ দিন ম্যাচের শুরুতে ব্যাট

গায়ক নোবেল গ্রেপ্তার
নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। সোমবার (১৯ মে) রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থানার পুলিশ তাকে ঢাকার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ডেমরা থানার তদন্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন

ট্রাম্পের নতুন আইন, বিপাকে প্রবাসী ভারতীয়রা
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের জন্য নতুন করে আর্থিক চাপের শঙ্কা তৈরি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি আইন। এই আইনে আন্তর্জাতিকভাবে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর আরোপের পরিকল্পনা রয়েছে। বিলটি কার্যকর হলে বিদেশে থাকা লাখো ভারতীয়র জন্য স্বদেশে অর্থ পাঠানো কিংবা বিনিয়োগ করা হয়ে উঠবে ব্যয়বহুল এবং জটিল।

ওমানি মুদ্রার আজকের রেট ( ২০ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই জামিন মঞ্জুর করেন। নুসরাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি জানান, শুনানিকালে আদালতে উপস্থাপন করা হয় যে, মামলায় বর্ণিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন

ঢাকা থেকে উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে আগুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্লাইটটি সফলভাবে জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK-713, যেটি একটি এয়ারবাস A330-303 মডেলের উড়োজাহাজ, তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা

দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, সোমবার বিকেলে ফোন কলে বিষয়টি জানানো হয় এবং পরদিন সকালে স্টারলিংক তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি প্রকাশ্যে আনে। স্টারলিংক

আবারো বিশ্বে ফিরছে করোনা ভাইরাস, সংক্রমণ বেশি হলে আসতে পারে লকডাউন
২০২০ সালে সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ভয়াবহ রূপে দেখা দেয়। মৃত্যু, হাসপাতালের স্থানাভাবে হাহাকার, বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান—বিপর্যস্ত হয় জনজীবন। একের পর এক সংক্রমণের ঢেউ দেশকে কাবু করে তোলে। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি ঘটে। মৃত্যুমিছিল থেমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে বিশ্ববাসী। অনেক

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ সম্পর্কের একটি লক্ষণ বলে দাবি বিশ্লেষকদের। স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস এর ফ্লাইট রওনা দেয় পবিত্র ভূমির পথে। জানা গেছে, ইরানের মাশহাদ





