
রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি, কমলো বাণিজ্য ঘাটতি
দেশের বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাবের নেতিবাচক অবস্থা যেমন কমেছে, তেমনি বাণিজ্য ঘাটতির পরিমাণও কমে এসেছে। চলতি অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) চলতি বৈদেশিক লেনদেনের ভারসাম্য ইতিবাচক দিকে প্রবাহিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩,০৩৭ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, এবং ৪,৩৭৩ কোটি ৪০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক (৪৫)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিমপাশের

মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর…
কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন (৩৪) নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরসপুর দক্ষিণপাড়া

ড. ইউনূস–মোদি বৈঠকে বসছেন ব্যাংককে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) একটি নির্ভরযোগ্য সূত্র আজ বুধবার বাসসকে এই তথ্য নিশ্চিত

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিবেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক সম্মেলনে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, এবারের সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তনসহ সাতটি গুরুত্বপূর্ণ

ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, সেই বিক্রেতা আটক
যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। এ দিকে এ ঘটনায় ওই বিক্রেতার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।আটক মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর

কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ

মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০
মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। শুক্রবারের (২৮ মার্চ) পর থেকে একের পর এক কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। বুধবার (২ এপ্রিল) রাতেও ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। শুক্রবারের জোরালো ভূমিকম্পের পর থেকে এখনও মাঝে মধ্যে কম্পন (আফটারশক) হয়ে চলছে মিয়ানমারে। বুধবার রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে মিয়ানমারে। ভারতের ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে এক কথায় পাত্তা না দিয়েই হাঙ্গেরি সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার স্ত্রী সারা নেতানিয়াহুও এ সফরে তার সঙ্গী হয়েছেন। ইসরায়েলের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার পর তাকে বহনকারী বিমানটি তেলআবিব বিমানবন্দর ছেড়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পেড়ে। পরে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে একজন





