
মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে তানিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানিয়া উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী তানসেন আলীর স্ত্রী। সোমবার (১২ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানা ও পরিবার সূত্রে জানা

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে হামাস তাদের হাতে বন্দি মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। এডান ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য। সোমবার হামাস আনুষ্ঠানিকভাবে এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জায়নবাদী সেনা

দালালদের টাকা দিলে কাজ দ্রুত হয়, অন্যথায় ভোগান্তি
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ দালালদের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের ভাষ্য, সরাসরি আবেদন করলে বিভিন্ন অজুহাতে তাদের হয়রানি করা হয়, অথচ দালালদের মাধ্যমে কাজ করলে সবকিছু দ্রুত এবং সহজেই সম্পন্ন হয়। এই ‘সহযোগিতা’র জন্য দালালরা সেবাগ্রহীতাদের কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা

ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লিবিয়ার রাজধানী ত্রিপলীতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতি ও সশস্ত্র যানবহরের চলাচল বৃদ্ধির প্রেক্ষাপটে, সেখানকার বাংলাদেশ দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। স্থানীয় সময় সোমবার (১৩ মে) রাতে দূতাবাসের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে যে, ত্রিপলীর বর্তমান পরিস্থিতিতে সকল নাগরিককে নিজ নিজ বাসস্থানে

নরেন্দ্র মোদি ‘বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত’ সন্ত্রাসী : পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত” সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ভারতকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারত শুধু দেশেই নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।

হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার, নানান জল্পনা
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ করেই ছুটিতে গেছেন। তিনি গত ১১ মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ অভিমুখে ঢাকা ত্যাগ করেন। একই দিনে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৩ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত

সৌদিতে ট্রাম্প-যুবরাজ বৈঠক আগামীকাল
আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনদিনের এ সফরে তিনি প্রথমে সৌদি আরব, পরে কাতার ও আরব আমিরাত সফর করবেন। সৌদি সফরকালে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্যে সফর। মঙ্গলবার তার সৌদি আরবের রাজধানী

ওমানে গাড়িচাপায় পিষ্ট দুই ব্যক্তি, ভিডিও ভাইরাল
ওমানে হিট এন্ড রান কেসের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদ-দাখিলিয়া প্রদেশের নিজওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি নিবন্ধনহীন গাড়ি নিয়ে জনসমাগমের মধ্যেই বেপরোয়াভাবে ড্রিফটিং করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেন, এতে দু’জন ব্যক্তি মাঝারি





