
৭ দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের এক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনাল-এর এক লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোত্তাকি

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশি প্রবাসী
মালয়েশিয়ায় আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩০ জুন) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ব্যক্তিরা আইএস-এর উগ্র মতাদর্শে

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু করছে হাইকমিশন
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকাভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী সোমবার, ৩০ জুন থেকে কুয়ালালামপুরে হাইকমিশনের অফিসে এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। শনিবার (২৮ জুন) বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের দাবি পূরণে বাংলাদেশ নির্বাচন কমিশনের

অনলাইনে প্রতারণায় প্রায় ১৪ লাখ টাকা খোয়ালেন প্রবাসী বাংলাদেশি
অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে দুবাইয়ে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি নাগরিক হারিয়েছেন ৪২ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৯৭ হাজার টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সহজ আয়ে লাভ’ দেখিয়ে তাকে একটি ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। শুরুতে সামান্য লাভ দেখিয়ে তার বিশ্বাস অর্জন করা হলেও পরবর্তী সময়ে ‘ট্রান্সফার

একই দিনে সৌদি প্রবাসীর স্ত্রী-সন্তানসহ নিখোঁজ ৫
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একই পরিবারের পাঁচজনের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন—সৌদি প্রবাসী ফরিদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার (৩০), তার দুই সন্তান সোহান (১২) ও শাহরিয়ার (৬), শারমিনের ননদের মেয়ে আমিনা খাতুন (২০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আবদুল্লাহ। গত বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার

জাপানপ্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
জাপানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ইসি সূত্র। এই কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশনের একটি কারিগরি দল জাপানে যাচ্ছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার

বাবার নামে আংশিক মিল, জেল খাটছেন সৌদি প্রবাসী
ফেনীতে নামের আংশিক মিল থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় সৌদি প্রবাসী নজরুল ইসলাম সাদ্দাম হাজারীকে গ্রেপ্তার করে র্যাব। অথচ মামলার প্রকৃত আসামির নাম রিয়াদ ও তার পরিচয় ভিন্ন। গত ১৬ জুন শহরের এক বিপণিবিতান এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি নির্দোষ

প্রেমের টানে ভারতীয় যুবক বাংলাদেশে, আটক করল পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমিকার আহ্বানে সাড়া দিয়ে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসেন এক যুবক। প্রেমের এই ব্যতিক্রমী ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) রাতে তাকে হাতীবান্ধা উপজেলার উত্তর বিছনদই গ্রাম থেকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। আটক যুবকের নাম আরিয়ান মির্জা (২২)। তিনি

সৌদিতে ১৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে অভিবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজারেরও বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার (২৫ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে ৭ হাজার ৯০৩ জনকে আবাসন

হাসপাতালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ইতালি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ২৫ বছর বয়সী গৃহবধূ জেসমিনকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শ্বশুরবাড়ির লোকজন মরদেহ ফেলে হাসপাতালে পালিয়ে যায়। নিহত জেসমিন রাজৈর পৌর এলাকার






