
১ জুলাই: আওয়ামী লীগের ১৬ বছরের শাসন পতনের সূচনা
২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ওইদিন একটি বৈষম্যবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটিই ছিল দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের সূচনাবিন্দু। আন্দোলনের সূত্রপাত ঘটে ৫ জুন, যখন

‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’
আওয়ামী লীগ আবারও জাতির সঙ্গে তামাশা করেছে—এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে ফয়েজ আহম্মদ লিখেছেন, “আমি ভেবেছিলাম আওয়ামী লীগ এবার নিজেদের ভুল স্বীকার করে জাতির

ইরান থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৮ বাংলাদেশি প্রবাসী
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় ইরানে আটকা পড়া ২৮ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা এসব বাংলাদেশি ইরান থেকে সড়কপথে পাকিস্তানে গিয়ে সেখান থেকে দুবাই হয়ে দেশে ফিরে আসেন। ফেরার পর তারা সাংবাদিকদের কাছে তুলে

মৃত্যু ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের বাজেট কমানো ও সংস্থাটি বিলুপ্তির পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে খ্যাতনামা চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায়। মঙ্গলবার (১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সাবেক

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত ২
ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি রকেট আঘাত হেনেছে। সোমবার (৩০ জুন) রাতে সংঘটিত এ হামলায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। স্থানীয় সূত্র জানায়, রকেট দুটি রাশিয়ান নির্মিত কাতিউশা ধরনের ছিল। এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত না হলেও অপরটি বিস্ফোরিত হয়ে সামরিক এলাকার

নতুন আতঙ্কে ফেসবুক ব্যবহারকারীরা!
হঠাৎ করেই ফেসবুকের অসংখ্য গ্রুপ নিষিদ্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রুপ অ্যাডমিন ও সদস্যরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার গ্রুপ বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসা, সামাজিক সংগঠন ও অনলাইন কার্যক্রমে নেমে এসেছে বড় ধরনের বিঘ্ন। প্রযুক্তি জায়ান্ট মেটা জানিয়েছে, এটি তাদের কারিগরি ত্রুটির কারণে

হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে ঘটেছে এক বিরল ও চমকপ্রদ ঘটনা। শুক্রবার (২৭ জুন) দুপুরে হঠাৎ আকাশে একটি হেলিকপ্টার ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে ঝরতে থাকে বান্ডেল বান্ডেল নগদ টাকা। এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই নাটকীয় ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সম্প্রতি

ওমানি মুদ্রার আজকের রেট ( ০১ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

এবার ঢাকা দখলের চেষ্টায় আ.লীগ
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ উঠেছে। পরাজিত একটি রাজনৈতিক শক্তি নানাভাবে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানী ঢাকা দখলের পরিকল্পনায় মাঠে নামে এবং এ লক্ষ্যে গোপনে গঠিত একটি বিশেষ প্রশিক্ষিত দল বিভিন্ন

রাত থেকেই বন্ধ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম
ঢাকার হযরত শাহজালালসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ (সোমবার) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সিদ্ধান্ত কার্যকর হবে রাত ১২টা থেকে, যা ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে চিঠি ও আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জানিয়ে






