
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন চীনা নাগরিক
ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব—সব বাধা অতিক্রম করে ভালোবাসার টানে সুদূর চীন থেকে খুলনার দাকোপে ছুটে এসেছেন থাম্বু জাও নামের এক চীনা যুবক। তার হৃদয়ের টানে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন দাকোপ উপজেলার খ্রিস্টানপল্লির তরুণী পিংকি সরদারকে। ফেসবুকে পরিচয়ের মাত্র দুই মাসের ব্যবধানে বন্ধুত্বের সূত্র ধরে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

পালানোর আগে স্বজনদের যে খুদে বার্তা পাঠিয়েছিলেন হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের আগে আত্মীয়স্বজনদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে খুদে বার্তা পাঠিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, “২ আগস্ট শেখ হাসিনা তাঁর আত্মীয়দের বার্তা দিয়েছিলেন— ‘যার যেভাবে পারো দেশ ছেড়ে যাও’। ফলে তাঁর কোনো আত্মীয় আটক হননি, সবাই নিরাপদে বেরিয়ে গেছেন।”

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেয়া যাবে না, ঘোষণা চীনের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দীর্ঘদিন পর সরাসরি অবস্থান ঘোষণা করল চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্টভাবে জানিয়েছেন, বেইজিং কোনওভাবেই এই যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। তিনি বলেন, “আমরা রাশিয়াকে হারতে দিতে পারি না।” বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠকে এই মন্তব্য

২০৫০ সালের মধ্যে হারিয়ে যাবে যে দেশ
প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপরাষ্ট্র টুভালু এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ হুমকির মুখে। মাত্র ৫ মিটার সর্বোচ্চ উচ্চতার দেশটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশেষ ‘ক্লাইমেট ভিসা’ পাওয়ার পথ খুলেছে দেশটির নাগরিকদের জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

‘আমেরিকা পার্টি’ গঠন করে রাজনীতিতে আত্মপ্রকাশ ইলন মাস্কের
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। মাস্ক জানান, “আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।” এ ঘোষণার আগে এক্স-এ চালানো

বিশ্বের শীর্ষ মানবিক সহায়তাদানকারী দেশের তালিকায় সৌদি আরব
বিশ্বব্যাপী ১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা প্রদান করে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক দাতা দেশের স্বীকৃতি পেয়েছে সৌদি আরব। সম্প্রতি দেশটির সরকারি মানবিক সহায়তা প্ল্যাটফর্ম ‘সৌদি এইড’ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের অনুদানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মিশর।

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের বন্ধ ইসরাইলি বিমানবন্দর
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রোববার সকালে ইয়েমেন থেকে ইসরাইলের দিক লক্ষ্য করে ছোঁড়া এক ক্ষেপণাস্ত্রের ঘটনায় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয় এবং সতর্কতা জারি করা হয়। খবরটি নিশ্চিত করেছে ইসরাইলি ও আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম। ইসরাইলি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইয়েমেন থেকে ছোঁড়া ওই

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
দিনবদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন যশোরের ফরহাদ হোসেন ওরফে রনি (৩১)। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই থেমে গেল জীবন। শনিবার সকালে কাজ করার সময় একটি নির্মাণ প্রকল্পে ক্রেনের চেইন ছিঁড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফরহাদ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ সরদারের ছেলে। ২০২৩

প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ
সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত এক প্রবাসীর লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার দুই ভাই। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের

ভারত পালিয়েও রক্ষা পাচ্ছেন না আওয়ামী নেতারা,প্লেন ভরে এবার দেশে পাঠাচ্ছেন মোদি
ভারতের গুজরাট রাজ্য থেকে প্রায় আড়াই শতাধিক সন্দেহভাজন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিশেষ ফ্লাইটে করে এই অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তবর্তী রাজ্যগুলোতে নেওয়া হয়। গুজরাট পুলিশ দাবি করেছে, কয়েক মাস ধরে পরিচালিত অভিযানে অবৈধভাবে বসবাসকারী এসব বাংলাদেশিকে শনাক্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান






