
২৫টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে ৭০০ বৃত্তির সুযোগ দিচ্ছে সৌদি
অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর কাছেই বিদেশে উচ্চশিক্ষা রীতিমতো অসাধ্য মনে হয়। তবে সাম্প্রতিক সময়ে সৌদি সরকার ঘোষিত ৭০০টি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তি সেই চিত্র পাল্টে দিতে পারে। আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার উন্নত পরিবেশ এবং সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি—সব মিলিয়ে এ সুযোগ নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের দ্বার উন্মোচন করছে। এই বৃত্তির

মালয়েশিয়া থেকে ফেরত আসা প্রবাসীরা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া থেকে সম্প্রতি যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের কেউই জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের দেশে পাঠিয়েছে।

জুনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি
সদ্যসমাপ্ত জুন মাসে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮২ কোটি ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২৩ টাকা বিনিময় হারে প্রায় ৩৪ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুনের ৩০ দিনে

বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা
স্পেনের পালমা দে মায়োরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি হওয়ার পর হুড়োহুড়িতে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। শনিবার ম্যানচেস্টারগামী বোয়িং ৭৩৭ ফ্লাইটটি উড্ডয়নের ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই জরুরি বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত বিমানবন্দরে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। অগ্নিনির্বাপণ কর্মী, সিভিল গার্ড

ওমানি মুদ্রার আজকের রেট ( ০৬ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আমেরিকায় মোদির ভাই গ্রেফতার!
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির মামলায় অন্যতম অভিযুক্ত নেহাল মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুরোধে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ৪৬ বছর বয়সী নেহাল বেলজিয়ামের নাগরিক। তিনি পিএনবি দুর্নীতি মামলায় তার ভাই, হিরে ব্যবসায়ী নীরব মোদির সহযোগী হিসেবে অভিযুক্ত। সিবিআই

টিকটক কিনতে চীনের সঙ্গে ফের আলোচনায় ট্রাম্প
চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের যুক্তরাষ্ট্র অংশ কেনার বিষয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, “সোমবার বা মঙ্গলবার প্রেসিডেন্ট শি

সৌদি প্রবাসীকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় এক সৌদি প্রবাসী যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২৮)। তিনি সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম স্থানীয় ৭, ৮

জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন ওমান প্রবাসীরা
ওমানে কর্মরত ‘ব্লকড ওয়ার্ক ভিসা’ধারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে। ব্লকড কর্মীদের নতুন নিয়োগকর্তার অধীনে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পুরনো নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না।

আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল
জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে অগ্রগতি না থাকায় এবং আইন উপদেষ্টার নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি প্রতীকী কফিন মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায়। মিছিল চলাকালে বক্তারা অভিযোগ করেন,






