সর্বশেষ

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

Al leader arrested from in laws' houseProbashircityWebPopupUpdate

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে অবস্থানকালেই নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আলাউদ্দিন বেদন জোড়খালী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের জামাতা। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামে। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি পদে রয়েছেন।

হাতিয়া থানা পুলিশের দাবি, সরকারবিরোধী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে স্থানীয় কিছু ব্যক্তি গোপনে বৈঠক করছিলেন— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির বাগানে লুকিয়ে থাকা অবস্থায় আলাউদ্দিন বেদনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate