
সিরিয়ার প্রেসিডেন্টের সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র
সিরিয়া-ভিত্তিক আল-নুসরা ফ্রন্টকে আর ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র। সোমবার (৭ জুলাই) অনলাইনে প্রকাশিত একটি স্মারকলিপিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি বর্তমানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত এবং অন্তর্বর্তীকালীন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এক সময় আল-কায়েদার সিরিয়া শাখা হিসেবে পরিচিত আল-নুসরা ফ্রন্ট ২০১৬

চট্টগ্রামে দুইজন জিকা রোগী শনাক্ত
চট্টগ্রামে প্রথমবারের মতো দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। যদিও এখনো এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে সংস্থাটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, একটি বেসরকারি

একই পরিবারের ৫ সদস্যকে পুড়িয়ে হত্যা
ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার তেতগামা গ্রামে কালোজাদুর অভিযোগে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরাঁও আদিবাসী অধ্যুষিত এই গ্রামে রোববার (৬ জুলাই) রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সদর পূর্ণিয়ার সাব-ডিভিশনাল

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশের মারুফ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিন। সম্প্রতি ঘোষিত এনওয়াইপিডির পদোন্নতির তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনি অন্যতম। গত ২৭ জুন নিউইয়র্ক সিটি পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এই তালিকায় মারুফ উদ্দিন ছাড়াও আরও

কুয়েতে নতুন ই-ভিসা, সুবিধা পাবেন বাংলাদেশি প্রবাসীরাও
কুয়েত সরকার নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালুর মাধ্যমে পর্যটন, বাণিজ্য এবং পারিবারিক ভ্রমণে সহজলভ্যতা সৃষ্টি করেছে। ডিজিটাল ব্যবস্থাপনায় এই উদ্যোগ কেবল বিদেশি পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এই ই-ভিসা পদ্ধতি চালুর মাধ্যমে দেশটির অভ্যন্তরে

‘সন্ত্রাসবাদে জড়িত’ ৩ প্রবাসীর বিরুদ্ধে ঢাকায় মামলা
মালয়েশিয়ায় ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে ৩ বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ইনটেলিজেন্স শাখার পরিদর্শক মো. আব্দুল বাতেন। মামলার অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আগামী ১১ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন। জানা গেছে, মালয়েশিয়া থেকে ফেরত

সুখবর! আজ থেকে ভরিতে স্বর্ণের দাম দেড় হাজার টাকা কম
দেশের স্বর্ণ বাজারে আবারও দাম হ্রাস পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের মূল্যসূচকের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৮ জুলাই) থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১,৭০,৫৫১ টাকা।

যে দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৯৩ দেশে ভ্রমণ করা যায়
২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা। ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের বিচারে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দুই প্রযুক্তিনির্ভর দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের নাগরিকরা ১৯০টি

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক
নীলফামারীর ডোমার উপজেলায় স্কুলের গাছ কাটতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক ছাত্রদল নেতা। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচিত। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,

শিশুকে বীভৎস নির্যাতন, সৌদিতে চাকরি গেল ৩ নার্সের
সৌদির তাঈফের একটি মাতৃসদনে নবজাতকের সঙ্গে অমানবিক আচরণে জড়িত নার্সদের বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের পেশাগত লাইসেন্স বাতিল করা হয়েছে। নবজাতকের মাথা নিয়ে খেলা করার সময় তিন নার্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে তিনজন নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করে তদন্ত শুরু করা হয়। কয়েক ঘণ্টা পর সৌদি আরবের






