
মালয়েশিয়ায় ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি প্রবাসী আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ করাতে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এসপিআরএম)। সোমবার (১৪ জুলাই) নেগরি সেমবিলান ও কুয়ালালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আটক তিনজনকে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত

বন্ধ হয়ে যাচ্ছে ট্যাক্সির চেয়ে সস্তা আন্তর্জাতিক ফ্লাইট
দুবাই থেকে আবুধাবি পর্যন্ত যেখানে ট্যাক্সি ভাড়া পড়ে ২৫০ থেকে ৩০০ দিরহাম, সেখানে উইজ এয়ারের সাশ্রয়ী টিকিটে অনেকে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ পেতেন আরও কম খরচে। কিন্তু সেই সুযোগের অবসান ঘটতে চলেছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আবুধাবি থেকে সব ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় বাজেট এয়ারলাইন্স উইজ এয়ার।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ অভিবাসী আটক
মালয়েশিয়ায় পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৪৯৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেরিকামবাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় পরিচালিত এই অভিযানে দেশটির সেলাঙ্গর, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ, জেনারেল অপারেশনস ফোর্স, সুবাং জায়া সিটি কাউন্সিল, জাতীয়

চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশের স্ত্রীর ওপর ভয়ংকর হামলা চালিয়ে তাকে ধর্ষণ করেছে। ঘটনার সময় পুলিশের ওই সদস্য কর্মস্থলে অবস্থান করছিলেন। তিনি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তার স্ত্রী ও দুই শিশু সন্তান বাসায় একা ছিলেন। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের

ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল যে মুসলিম দেশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দরে এবং নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, এই অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয় এবং নির্ধারিত লক্ষ্য সফলভাবে আঘাত হানে। ইয়াহিয়া সারি বলেন,

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক
নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পরিচিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতীকটি অপসারণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’-র অংশ

ভুল গন্তব্যে বিমান যাত্রী, এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনি নোটিশ
লাহোর থেকে করাচিগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে উঠার কথা ছিল যাত্রী মালিক শাহজাইন আহমেদের। কিন্তু চরম প্রশাসনিক গাফিলতিতে তিনি পৌঁছে যান সৌদি আরবের জেদ্দায়! ৮ জুলাই বেসরকারি এয়ারলাইন্স এয়ার সিয়ালের এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খালিজ টাইমস জানায়, যাত্রীর কাছে আন্তর্জাতিক পাসপোর্ট বা ভিসা না থাকায় তাকে

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের মে মাসে মালয়েশিয়া সফরের সময় একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি ও

সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে সাত নারী ও পাঁচ পুরুষসহ মোট ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাজরা এলাকার একটি অ্যাপার্টমেন্টে তারা এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। মঙ্গলবার (১৫ জুলাই) সৌদি গ্যাজেট এ তথ্য জানায়। এই অভিযানটি পরিচালনা করে






