
মসুলমানদের কেবলা সৌদি আরব, আওয়ামী লীগের কেবলা গোপালগঞ্জ
জাতীয়তাবাদী রাজনীতির শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে গোপালগঞ্জ এক ধরনের ‘কেবলা’য় পরিণত হয়েছে। তিনি বলেন, “যেভাবে মুসলমানদের কেবলা সৌদি আরব, ঠিক তেমনি গোপালগঞ্জ যেন আওয়ামী লীগের রাজনৈতিক কেবলা হয়ে উঠেছে।” দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে তিনি পরামর্শ দেন, তারা যেন আবেগঘন অঞ্চল হিসেবে বিবেচিত গোপালগঞ্জকে রাজনৈতিক কর্মসূচিতে

জুলুমকারীকে দমন করাও ঈমানের দাবি
ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম, যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। ইসলাম কেবল অন্যায় করতে নিষেধ করেনি, বরং জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা, সীমা লঙ্ঘন কিংবা নিরীহের ওপর অত্যাচার চালানো—এসবই ইসলামে জুলুম হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে বারবার

মায়ের ইচ্ছে পূরণে প্রবাসীর হেলিকপ্টারে বিয়ে
কিশোরগঞ্জে এক ব্যতিক্রমী বরযাত্রার আয়োজন করে এলাকায় চমক সৃষ্টি করেছেন মাহমুদ হাসান সানজিদ নামে এক যুবক। মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তিনি প্রবাসীর হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যান। মাত্র ৫ কিলোমিটার দূরত্ব হলেও মায়ের ইচ্ছাকে সম্মান জানাতেই এই ব্যয়বহুল আয়োজন করেন তিনি। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর সানজিদের বিয়ে

পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, ৩ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ইস্টার্ন অ্যাভিনিউতে অবস্থিত লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে। শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিতর্কে এসআই ক্লোজড
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। ওসি জানান, এসআই মাহবুব হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী আচরণের অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা

মাঝ আকাশেই প্লেনের দরজা খোলা নিয়ে ধস্তাধস্তি, অতঃপর…
যুক্তরাষ্ট্রের আইওয়ায় মাঝ আকাশে ঘটে গেলো এক রুদ্ধশ্বাস ঘটনা। স্কাইওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের জরুরি নির্গমন দরজা খুলতে চেষ্টা করেন এবং বিষয়টি থামাতে গেলে ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতির অবনতি ঘটলে বিমানটিকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করাতে হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায়।

বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৪ ও ১৫ জুলাই রাতে মোংলার উপকূলীয় অঞ্চলে দুটি ভারতীয় ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটকদের দ্রুত ও

ওমান পুলিশের অভিযানে ১ প্রবাসী আটক
ওমানের বারকা অঞ্চলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে মদ পরিবহনের সময় এক ভারতীয় প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের কমান্ড এই অভিযান পরিচালনা করে। পুলিশের বিবৃতি অনুযায়ী, ওই ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ মদ বহন করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি এগুলো অবৈধভাবে সরবরাহ বা

গাজার যুদ্ধবিধ্বস্তদের পাশে বাংলাদেশি তরুণেরা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল বাংলাদেশি স্বেচ্ছাসেবক। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহায়তায় এবং কানাডাপ্রবাসী মুসলিমদের অর্থায়নে পরিচালিত ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, যুদ্ধবিরতি প্রত্যাহার ও সীমান্ত

জুলাইয়ের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৭.৭%
চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনেই বৈধ পথে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১-১৬ জুলাইয়ের মধ্যে দেশে এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যেখানে গত বছর একই সময়ে এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। সম্প্রতি শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের






