
নতুন রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ ওমানের
ওমান এয়ারপোর্টস আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সরাসরি ফ্লাইট চালুর জন্য আকৃষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে। ইউরোপ, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের এয়ারলাইনের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে। ওমান এয়ারপোর্টসের প্রধান নির্বাহী প্রকৌশলী আহমেদ বিন সাঈদ আল আমরির ভাষ্যমতে, রাজস্ব বৃদ্ধি, পরিচালনাগত সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বিমান চলাচলে ওমানের অবস্থান শক্তিশালী করার

পর্যটক আকর্ষণে ওমানে নতুন পার্ক চালু
ওমানে খারিফ উৎসব শুরু, আতিন স্কয়ারে সবচেয়ে বড় পার্ক চালু। সালালায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫ সালের ধোফার খারিফ উৎসব। উদ্বোধন করা হয়েছে প্রধান আয়োজনস্থল আতিন স্কয়ার, যেখানে এবার স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাতাসে ফুলানো বিনোদন পার্ক। এতে রয়েছে বাউন্স জোন, বাধা পার হওয়া ও স্লাইডের মতো শিশুদের জন্য

প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালামাল লুট
কুমিল্লার দেবিদ্বারে এক সৌদি প্রবাসীর গাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের নবীয়াবাদ এলাকায় সংঘটিত এই ঘটনায় অস্ত্রের মুখে প্রায় ২৮ লাখ টাকার নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা। ভুক্তভোগী আশিকুর রহমান (২৭) উপজেলার মোহনপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি সম্প্রতি

প্রবাসী স্বামীর কাছে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা
ঢাকার ধামরাই উপজেলায় চিরকুটে স্বামীকে উদ্দেশ্য করে শেষ বার্তা রেখে আত্মহত্যা করেছেন রোমানা বেগম (২৫) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম। নিহত রোমানা বেগম বালিয়া ইউনিয়নের

গুরুতর আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে আমেরিকায়
বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং চলাকালে গুরুতরভাবে আহত হয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় তিনি পেশিতে আঘাত পান বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে। ঘটনার পরপরই শুটিং স্থগিত করা হয় এবং তার শারীরিক অবস্থার কারণে পুরো প্রকল্পে বিঘ্ন সৃষ্টি হয়েছে। শাহরুখের আঘাতের তীব্রতা এতটাই বেশি

কুয়েতে ই-ভিসার জন্য জরুরি নির্দেশনা
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুয়েত ভিসা পোর্টাল’ (https://kuwaitvisa.moi.gov.kw) নামে একটি আধুনিক ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালু করেছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম উদ্বোধন করে। প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশে এবং আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী আল-আদওয়ানির তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হয়। নতুন এই পোর্টালের মাধ্যমে পর্যটন, বাণিজ্যিক,

যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তার ফাঁদে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে একের পর এক যান্ত্রিক ত্রুটি ফ্লাইট পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়ছে না, আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এর ফলে দেশি-বিদেশি যাত্রীদের আস্থায় চিড় ধরতে পারে এবং বিমানের নিয়মিত যাত্রীরাও মুখ ফিরিয়ে নিতে পারেন। তবে

ওমানে মাদক পাচারের সময় দুই প্রবাসী আটক
ওমানের উপকূলীয় জলসীমায় মাছ ধরার নৌকায় করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে প্রবেশের চেষ্টাকালে দুই ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ কোস্ট গার্ড। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের কোস্ট গার্ড ইউনিট এ অভিযান পরিচালনা করে। নৌকাটি ওমানের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করলে সন্দেহজনকভাবে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নৌকাটিতে থাকা দুই

কুয়েতের ইতিহাসে বড় জালিয়াতি, ১০৬০ জনের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে। দীর্ঘ তদন্তের পর দেশটির ১,০৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তদন্তে দেখা গেছে, দীর্ঘদিন ধরে অনেকেই ভুয়া পরিচয়, মিথ্যা কাগজপত্র ও দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নিয়েছিলেন। এই তদন্ত চালায় কুয়েতের সুপ্রিম কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা তদন্ত বিভাগ।

গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিশরের হুমকি
গাজায় চলমান সহিংসতা বন্ধে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টার নেতৃত্বে রয়েছে মিশর। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই উদ্যোগে হামাসের সহযোগিতা না থাকায় আলোচনা জটিল হয়ে উঠছে। এবারের প্রচেষ্টায় হামাসের অনমনীয় অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের সাম্প্রতিক সংঘাতের অবসানের পর, মার্কিন প্রেসিডেন্ট






