
ভিসা নীতিতে বড় পরিবর্তন যে দেশের
এক সময় রক্ষণশীল বৈদেশিক নীতিতে বিশ্বাসী চীন এখন উদারতা দেখিয়ে বিশ্ববাসীকে আপন করে নিচ্ছে। পূর্ব এশিয়ার এই দেশটি কেবল ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু নয়, এখন হয়ে উঠছে জনপ্রিয় পর্যটন গন্তব্যও। বৈশ্বিক পর্যটকদের আকৃষ্ট করতে দেশটি ধারাবাহিকভাবে তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটিরও বেশি

একাধিক অপরাধে ২৫ জন প্রবাসীকে আটক করেছে ওমান পুলিশ
সম্প্রতি একাধিক অভিযান চালিয়ে ওমানের রয়্যাল পুলিশ (ROP) ২৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। এর মধ্যে ১১ জন ছিলেন ক্লান্তি ও পানিশূন্যতায় আক্রান্ত, যাদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত নিমর পুলিশ ইউনিট একটি তেল স্থাপনায় অভিযান চালিয়ে এক ওমানি নাগরিককে আটক করে। তিনি নিজের

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি
সম্প্রতি ভারত-পাকিস্তান এবং ইরান-ইসরায়েল সংঘাত আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টিলথ প্রযুক্তির গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই যুক্তরাজ্য, জাপান এবং ইতালি ২০২৩ সালে যৌথভাবে ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম’ (জিসিএপি) নামে একটি প্রকল্প হাতে নেয়, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি স্টিলথ যুদ্ধবিমান নির্মাণ করা। ‘স্টিলথ’ অর্থাৎ গোপন প্রযুক্তির

কুয়েতে ভিসা জালিয়াতির ব্যবসা রমরমা
ভিসা-সংক্রান্ত নথি জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালিত তদন্তে ওই দলটির প্রতারণামূলক পদ্ধতি উন্মোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে চাকরির পদবি পরিবর্তন, নিয়োগকর্তার তথ্য জাল করা এবং ইউরোপীয় দূতাবাস নির্ধারিত ভিসার প্রয়োজনীয়তা পূরণের জন্য ওয়ার্ক পারমিট, বেতনের বিবরণ, ব্যাংক স্টেটমেন্ট এবং

সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড
সৌদি আরবে মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত দুই ইথিওপীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার এই সাজা কার্যকর করা হয়। চলতি বছরে সৌদি আরবে এ নিয়ে ১০০ জনেরও বেশি বিদেশির সর্বোচ্চ সাজা কার্যকর হলো। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে

লোহিত সাগরে দ্বিতীয় জাহাজ ডুবিয়ে দিলো ইয়েমেনি হুথিরা
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় গ্রিস-পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘ইটার্নিটি সি’ ডুবে গেছে। হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন “অপারেশন অ্যাসপাইডস”। ইতোমধ্যে ছয়জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, সোমবার

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে এবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, এটি ছিল একটি “গুণগত সামরিক অভিযান”, যার মাধ্যমে তারা

ওমানে নিষিদ্ধ তামাকপণ্য পাচারের অভিযোগে বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার
ওমানের মাস্কাট গভর্নরেট পুলিশ এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট ও তামাকজাত দ্রব্য নিজস্ব গাড়িতে বহন এবং তা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় তার গাড়ি থেকে নিষিদ্ধ

যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক দিল এনসিপি নেতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একইসঙ্গে আড়াই বছরের শিশু কন্যাকে জোরপূর্বক স্ত্রীর কাছ থেকে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হয়েছে—এমন গুঞ্জনকে ‘ষড়যন্ত্রমূলক প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি সরাসরি অস্বীকার করেন। নাকভি বলেন, “আমরা জানি কারা এই মিথ্যা প্রচারণার পেছনে রয়েছে এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ





