সর্বশেষ

রাতে ভোট চাইতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ জামায়াত কর্মী আটক

Sa 114.1770724813Web Popup (3)

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাব্বির হোসেন নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাগআঁচড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাব্বির হোসেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে এবং স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সাব্বিরের পরকীয়া সম্পর্ক চলছিল। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হয় এবং তারা ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে সাব্বিরকে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। তবে সাব্বিরের দাবি, তিনি আগামী নির্বাচনে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে হেফাজতে নেন। উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, অভিযুক্তকে বর্তমানে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ভিকটিম তার বাবার বাড়িতে আছেন। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup