
ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে
ইসরায়েলের একটি বনাঞ্চলে আবারও আগুনের সূত্রপাত হয়েছে, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আশপাশের ইহুদি বসতিগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জানা গেছে, জেরুজালেম শহরের প্রবেশপথ সংলগ্ন রুট ১-এর কাছাকাছি

পাকিস্তানের পরমাণু গবেষণা কার্যক্রম ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল-ভারত
১৯৭০ ও ৮০’র দশকে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বাধা সত্ত্বেও পাকিস্তানে শুরু হয়েছিল এক সাহসী পারমাণবিক কর্মসূচি। এই কার্যক্রমের নেতৃত্ব দেন ড. আবদুল কাদির খান। নানা ধরনের হুমকি ও প্রতিবন্ধকতা অতিক্রম করে সফলভাবে পাকিস্তান পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্ষম হয়—যা দেশটির জন্য এক ঐতিহাসিক অর্জনে পরিণত হয়।

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার
সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। তবে তাঁর প্রত্যাহারের নির্দিষ্ট কোনো

ইরান ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে : খামেনি
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, এ যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মুখে তারা “এক কঠিন থাপ্পড়” দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি বৃহস্পতিবার (২৬ জুন)। খামেনি বলেন, “এই যুদ্ধে যুক্তরাষ্ট্র

আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা মোসাদের
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ফার্সি ভাষায় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে এই ঘোষণা দেয় সংস্থাটি। এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল অ্যাপে যোগাযোগ করলে ইরানিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া

পিনাকী তুলনা করলেন হাসনাত আবদুল্লাকে ‘বাংলাদেশের জোহরান মামদানি’
লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহকে ‘বাংলাদেশের জোহরান মামদানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে পিনাকী বলেন, ‘যারা বাংলাদেশে এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া ও নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করছে, তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম।’ তিনি আরও

পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছয় সদস্য গ্রেপ্তার
পাঞ্জাবের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সঙ্গে জড়িত সন্দেহভাজন ছয়জনকে গুপ্তচরবৃত্তি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করেছে। ‘অপারেশন ইয়ালঘর’ নামে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং একটি গুপ্তচর নেটওয়ার্কের অস্তিত্বও উদ্ঘাটিত হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা থেকে সমন্বিতভাবে পরিচালিত এই

মধ্যপ্রাচ্যে ব্যতিক্রম ঘটনা ঘটলো ওমানে
ওমানের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি গতকাল। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, ১০ মহররম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ৬ জুলাই। বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ওমানের ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। অপরদিকে চাঁদ দেখা যাওয়ার মধ্য

নিউইয়র্কে মুসলিম মেয়রপ্রার্থীর উত্থানে ক্ষুব্ধ ট্রাম্প
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক পর্বে চমকপ্রদ জয় পেয়েছেন ৩৩ বছর বয়সী মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। উগান্ডায় জন্ম নেওয়া এই তরুণ রাজনীতিবিদের বিজয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছেন। প্রগতিশীল ও বামঘেঁষা রাজনীতির জন্য পরিচিত মামদানির এই সাফল্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকবার আক্রমণাত্মক মন্তব্য

ইরানে ইসরায়েলি হামলা: পরমাণু বিজ্ঞানীসহ একই পরিবারের ১১ জন নিহত
ইসরায়েলের সাম্প্রতিক এক হামলায় ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ও তাঁর পরিবারের ১১ সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে জানা যায়, সোমবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে ইরানের উত্তরাঞ্চলের আস্তানেহ আশরাফিহ শহরে এই হামলা চালানো হয়। নিহত বিজ্ঞানীর নাম সেদিঘি সাবের, যিনি পারমাণবিক গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।





