সর্বশেষ

উঠতে না দেওয়ায় চলন্ত বিমানের সামনে দাঁড়ালেন নাইজেরিয়ার গায়ক

Nigerian singer stands in front of moving plane after being denied boardingProbashir city Popup 19 03

নাইজেরিয়ার জনপ্রিয় ফুজি সংগীতশিল্পী কিং ওয়াসিউ আয়িন্দে মার্শাল, যিনি কোয়াম ওয়ান নামে পরিচিত, সম্প্রতি একটি ফ্লাইটে উঠতে না পেরে রানওয়েতে দাঁড়িয়ে উড্ডয়ন ঠেকানোর চেষ্টা করেন। এই ঘটনার জেরে তাকে নাইজেরিয়ার নো-ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির বিমান পরিবহনমন্ত্রী ফেস্টাস কেয়ামো।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, যখন কোয়াম ওয়ান আবুজা থেকে লাগোসগামী ভ্যালুজেটের একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। বোর্ডিং চলাকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, তিনি তার সঙ্গে থাকা একটি ফ্লাস্ক বিমানে নিতে পারবেন না। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফ্লাস্কের ভেতরের তরল—যা পরে মদ হিসেবে শনাক্ত হয়—নিরাপত্তাকর্মীর গায়ে ছুড়ে দেন।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি রানওয়েতে চলতে শুরু করলে কোয়াম ওয়ান হঠাৎ করে প্লেনের সামনে দাঁড়িয়ে যান এবং বিমানের পাখার ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে নুয়ে পড়েন। তার এই কর্মকাণ্ড বিমান চলাচলের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করে।

এ ঘটনায় বিমানটির ক্যাপ্টেন ও পাইলটের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মন্ত্রী কেয়ামো জানান, বিষয়টি উভয় পক্ষেরই নিয়ন্ত্রণ হারানোর ফল এবং এর মাধ্যমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তিনি আরও বলেন, এমন ঘটনা আর কখনো যেন না ঘটে, সেজন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কোয়াম ওয়ান দক্ষিণ নাইজেরিয়ায় অত্যন্ত জনপ্রিয় একজন ফুজি গায়ক এবং বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তিনি ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) দলের বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন, এমনকি ২০২৩ সালের মে মাসে টিনুবুর অভিষেক অনুষ্ঠানেও গান গেয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03