Long Popup (2)
সর্বশেষ

মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বিস্ফোরণ

Plane engine explodes in mid air in Nigeria panicking passengersProbashircityWebPopupUpdate

মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

বুধবার সকালে নাইজেরিয়ার বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল এরিক এয়ারের বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফেুট উচ্চতায় ছিল বিমানটি।

404144

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টায় উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমেছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ। কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate