
প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
মাদারীপুরের রাজৈরে বহুল আলোচিত ইতালি প্রবাসী হালিম খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুরের একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ দল দুই

আদালতও শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছে জেরুজালেমের একটি জেলা আদালত। নেতানিয়াহুর আইনজীবীরা সম্প্রতি ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে নিরাপত্তা বিষয়ক কাজে মনোযোগ দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছিলেন। তবে আদালত এই অনুরোধকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করে আবেদন নাকচ করে দেয়।

সুখবর,বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও
বাংলাদেশি নারী কর্মীদের জন্য জর্ডানে কাজের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের (BOESL) মাধ্যমে খ্যাতনামা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান “তাস্কার অ্যাপারেল” কোম্পানিতে ৩০০ জন নারীকে মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তাস্কার অ্যাপারেল কোম্পানি উন্নত কর্মপরিবেশ, নিরাপত্তা ও সুযোগ-সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। নির্বাচিত কর্মীরা মাসিক ২১,৩১১ টাকা মূল বেতন

ছাত্রদল নেতার ধর্ষণে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা
বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মুলাদী থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে চারজনকে, যার মধ্যে রয়েছেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক

পরীক্ষার সুযোগ পেতে পারেন সেই ছাত্রী
স্ট্রোকে আক্রান্ত মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের একজন এইচএসসি পরীক্ষার্থী, আনিসা আহমেদ, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বিষয়টি সামাজিক ও গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এসেছে বলে

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছেই ফের বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২৭ জুন) সকালে বিজি-৫৮৪ নম্বর ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক

অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ওমানি নাগরিকসহ প্রবাসী আটক
ডিজিটাল মাধ্যমে অশালীন ভিডিও শেয়ার করার অভিযোগে এক ওমানি নাগরিক ও এক প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। ROP-এর তদন্ত ও অপরাধ অনুসন্ধান অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জনশালীনতা ও সামাজিক নীতিমালা লঙ্ঘনকারী একাধিক ভিডিও ক্লিপ শেয়ার করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশকে দুঃসংবাদ দিল গ্লোবাল পিস ইনডেক্স
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP) সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫-এ বাংলাদেশকে নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। শান্তির মানদণ্ডে এবার বাংলাদেশ ৩৩ ধাপ পিছিয়ে বর্তমানে ১২৩তম অবস্থানে রয়েছে। আগের বছর দেশটির অবস্থান ছিল ৯৩তম। এই সূচক অনুযায়ী, বাংলাদেশের স্কোর হয়েছে ২.৩১৮, যা বৈশ্বিক গড়ের নিচে।

ওমানে বাংলাদেশিসহ ৩৬ প্রবাসী গ্রেপ্তার
ওমানে বাংলাদেশিসহ ৩৬ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর আল শারকিয়াহ পুলিশ কমান্ড ও ইবরা স্পেশাল টাস্কস পুলিশ ইউনিটের যৌথভাবে পরিচালিত অভিযানে বিদিয়া ও আল কাবিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওমানের শ্রম আইন ও আবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে ওমান প্রবেশের অভিযোগ রয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে,

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মধ্যেই আরেক দেশে ইসরায়েলের হামলা
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার লেবাননে পৃথক দুটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, এই হামলায় অন্তত দুজন লেবাননি নাগরিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দক্ষিণাঞ্চলের শাকরা ও বারাশিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি বুলডোজার লক্ষ্য করে ড্রোন হামলা চালায়





