Long Popup (2)
সর্বশেষ

ওমানে ভারি বর্ষণে বহু এলাকা প্লাবিত, প্রবাসীদের সাবধান থাকার পরামর্শ

Heavy rains in oman flood many areasProbashircityWebPopupUpdate

ওমানের উত্তর শারকিয়া অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ওমান নিউজ এজেন্সির তথ্যমতে, ইবরা, আল মুদাইবি, আল কাবিল এবং ওয়াদি বানি খালিদ এলাকায় বর্ষণ সবচেয়ে বেশি হয়েছে।

ইবরার মাসরুন, আল ফুলাইজ, আল থাবতি ও আল আলায়াহসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রবল বর্ষণ দেখা দেয়। অন্যদিকে, আল মুদাইবির লাজাক, আল ফাত, আল আইনাইন, আল আফলাজ ও সামাদ আল শান গ্রামগুলোতে দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি হয়েছে। একইভাবে, আল কাবিলের কয়েকটি গ্রামেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আকস্মিক বৃষ্টিতে অনেক গ্রাম ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। প্রবল দমকা বাতাস ও বন্যার পানির কারণে ঘরবাড়ি, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন ও আবহাওয়া বিভাগ সবাইকে বিশেষ করে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অনাবশ্যক বাইরে যাতায়াত এড়িয়ে চলতে এবং নিম্নাঞ্চল বা বন্যাপ্রবণ এলাকায় না যেতে বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate