নোয়াখালীর এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, তিনি স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার বিকালে সোনাইমুড়ী উপজেলার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধারের খবর জানায় পুলিশ। বাড়ির মালিক শফিক উল্যাহ বলেন, ফরিদার সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হতো। এমনকি বেডরুমেও সিসি ক্যামেরা লাগিয়েছিল তার স্বামী।

নিহত ৩১ বছর বয়সী ফরিদা ইয়াছমিন সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী নুর নবীর স্ত্রী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও


ফরিদার ভাই ভাই মাসুদ বলেন, বোনকে তার স্বামী নজরবন্দি করে রেখেছিল। কারও সঙ্গে কথা বলতে বা যোগাযোগ রাখতে দিতো না। যোগাযোগ করলে মিথ্যা অপবাদ দিতো। স্বামীর চাপেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আরেক ভাই রাশেদ রানা বলেন, “সিসি ক্যামেরা ও ভিডিও কলে ঘটনাটি দেখেও স্বামী কাউকে জানায়নি। অথচ বাড়িওয়ালা ও পাশের ভাড়াটিয়ার মোবাইল নম্বর তার কাছে রয়েছে। আসলে সে চাইছিল বোন মারা যাক।”
ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, এ ঘটনায় মৃতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।











