
প্রবাস ফেরত ভাইকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দিল পরিবার
মানিকগঞ্জের কাটিগ্রামে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের হাতে মারধরের শিকার হয়েছেন এক প্রবাস ফেরত ব্যক্তি। দেশে ফেরার আগেই ছোট ভাইয়ের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভোগা বড় ভাই থানায় লিখিত অভিযোগ দিলেও শেষ পর্যন্ত নিজ বাড়িতে উঠতে পারছেন না তিনি। ঘটনাটি ঘটে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায়। ভুক্তভোগী নূর

বিমানবন্দরে চীনা নাগরিকসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক তরুণীকে পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতদের মধ্যে দুইজন চীনা নাগরিক এবং একজন বাংলাদেশি দালাল রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চীনা নাগরিক হু জুনজুন (৩০), ঝ্যাং লেইজি (৫৪) এবং বাংলাদেশি মো. নয়ন আলী (৩০)। গাইবান্ধা জেলার শ্রাবন্তী আক্তার (১৯) নামের

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৮ মে )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

চলাচলের পথ বন্ধে অবরুদ্ধ সৌদি প্রবাসীর পরিবার
কুমিল্লার লালমাই উপজেলার কাপাসতলা গ্রামে সৌদি প্রবাসী আরিফুর রহমানের পরিবারের চলাচলের একমাত্র ইটের সলিং রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিবেশী। ফলে গত ১২ দিন ধরে ওই পরিবারের ১১ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। পরিবারটি লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের খন্দকার বাড়িতে বসবাস করেন। ভুক্তভোগী আরিফুর রহমান

ওমানে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বড় ছুটি পাচ্ছেন কর্মীরা
ওমানের আকাশে দেখা গেছে যিলহজ্জ মাসের চাঁদ। ফলে আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠক শেষে ওমানের চাঁদ দেখা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। আর গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ওমানে ছুটি ঘোষণা করা হয়েছে ৫ দিনের। ২০২২ সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল

জানা গেল কেন বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করল চীন
চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় বিয়ের বাজারে বিরাজ করছে চরম সংকট। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে হাজার হাজার অবিবাহিত পুরুষ জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতি এখন ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। অনেকেই ‘বউ সংগ্রহ’ করতে ঝুঁকছেন বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের মতো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে।

সৌদি-আমিরাত থেকে আসছে ৭০ হাজার টন সার
নিশ্চিত কৃষি উৎপাদনের লক্ষ্যে সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। আমদানিকৃত সারের মধ্যে থাকবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া ও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (ডায়ামোনিয়াম

ওমানে সবাইকে সতর্ক থাকার পরামর্শ
ওমানের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার, মে ২৭, ২০২৫ তারিখে দেশটির আল হাজর পর্বতমালা এবং এর সংলগ্ন অঞ্চলে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, এদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওমান মেটেরোলজি (MET) এক বিবৃতিতে উল্লেখ করেছে, আল হাজর পর্বত এবং দক্ষিণ

এক হজযাত্রীর জন্য দুবার ফিরে এলো বিমান!
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর আল-কাযাযফি। তবে যাত্রার শুরুতেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা, যা এখন আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র দুই দিন আগে, দুপুর ১২টায় নির্ধারিত হজ ফ্লাইট ধরতে ট্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে

ওমানে ৮ বাংলাদেশি চোর গ্রেপ্তার
ওমানে চুরির দায়ে আরও ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে বারকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায়। গতকাল একই অভিযোগে আরও চার বাংলাদেশিকে আটক করেছিলো পুলিশ। সবমিলিয়ে গত এক সপ্তাহে আটক হয়েছেন ১৪ জন





